শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে ভেনেজুয়েলার তেল

    অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে ভেনেজুয়েলার তেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উত্তোলন ও বিক্রয় থেকে অর্জিত অর্থ এবং ব্যবহার “অনির্দিষ্টকালের জন্য” নিয়ন্ত্রণ করবে। ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এই পদক্ষেপ ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরও জোরদার করছে।

    স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানায়, তারা এরইমধ্যে বৈশ্বিক বাজারে ভেনেজুয়েলার তেল ‘বিপণন’ শুরু করেছে। তেল বিক্রি থেকে আসা সব অর্থ প্রথমে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে রাখা হবে।

    জ্বালানি বিভাগ আরও জানায়, ‘এই অর্থ মার্কিন ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যয় করবে যুক্তরাষ্ট্র সরকার।’
     
    মার্কিন জ্বালানি বিভাগ জানায়, ‘প্রাথমিকভাবে প্রায় ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। এই বিক্রি শিগগিরই শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে।’
      
    জ্বালানি বিভাগের এই ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যই কিনতে সম্মত হয়েছে।
     
    সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, আমাদের নতুন তেল চুক্তি থেকে পাওয়া অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র আমেরিকান তৈরি পণ্যই কিনবে।’
     
    তিনি আরও বলেন, এসব কেনাকাটার মধ্যে থাকবে আমেরিকার কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি, পাশাপাশি ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উপকরণ।
      
    মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রফতানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস।
     
    গুরুত্বপূর্ণ এ চুক্তির ফলে ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঘুরবে এবং ভেনেজুয়েলা বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে।
     
    সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ‘নিষেধাজ্ঞার কবলে থাকা’ ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে ‘তুলে দিচ্ছে’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন