শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে সেনাপ্রধান আটক

    মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে সেনাপ্রধান আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। অভিযানের সময় তার দুই স্ত্রীসহ আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

    দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকি জানিয়েছেন, সুনির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নগদ ২৪ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করে সংস্থাটি।
     
    তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। 

    গত ডিসেম্বর মাসের শেষ দিকে সামরিক সরঞ্জাম কেনাকাটায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সে সময় জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এমএসিসি সূত্র জানায়, ঘুষের বিনিময়ে কাজ পাওয়া বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে আগে থেকেই তল্লাশি চালানো হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়।
     
    বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিযুক্তদের আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্তের স্বার্থে সাবেক সেনাপ্রধান ও তার দুই স্ত্রীকে রিমান্ডে নেয়ার আবেদন করবে কমিশন। মামলার সংবেদনশীলতার কারণে আটক বাকিদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে এই মামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তি আটক রয়েছেন।
     
    মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির অংশ হিসেবে এই উচ্চপর্যায়ের তদন্ত চালানো হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন