শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের মন্তব্য: মাদুরোর মতো পুতিনকে সরানোর পরিকল্পনা নেই

    ট্রাম্পের মন্তব্য: মাদুরোর মতো পুতিনকে সরানোর পরিকল্পনা নেই
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ধারা লক্ষ্যণীয়ভাবে পরিবর্তিত হয়েছে। যদিও বিশ্বের এই দুই ক্ষমতাধর দেশের মধ্যে বিভিন্ন সময় দা-কুমড়া সম্পর্ক দেখা গেছে, ট্রাম্পের সময়ে রাশিয়া ইস্যুতে তার সুর তুলনামূলকভাবে নরম রাখা হয়েছে।

    ভেনেজুয়েলায় হামলা চালানো এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরানোর পরে ট্রাম্প প্রশাসন একের পর এক দেশ ও অঞ্চলে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এমন কড়াকড়ির মাঝেও রাশিয়ার প্রতি অবস্থান এখনও নমনীয়, যা আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে।

    বিশ্লেষকরা মনে করছেন, এই আচরণ বিশ্বের রাজনৈতিক ভারসাম্য, শক্তি প্রদর্শন ও কূটনৈতিক সম্পর্কের জটিলতা বোঝাতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের এই ধারা আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের নীতি ও শক্তি প্রয়োগের একটি ভিন্ন রূপ তুলে ধরেছে।

    মাদুরো তুলে নেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের মিত্ররা ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও একই পরিকল্পনা করতে পারেন ট্রাম্প। তবে তাদের সেই বক্তব্যের পালে হাওয়া দেননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, পুতিনকে নিয়ে তিনি ‘ভীষণ হতাশ’ হলেও তাকে তুলে আনার মতো পরিকল্পনার কোনো ‘প্রয়োজন নেই’।

    ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নেয়ার পর দেয়া এক বক্তব্য সরাসরি নাম না নিয়েই জেলেনস্কি বলেছিলেন, যদি ‘স্বৈরশাসকদের’ এভাবে শায়েস্তা করতে হয়, তাহলে ‘এরপর কী করতে হবে, যুক্তরাষ্ট্র সেটা ভালোই জানে।’

    জেলেনস্কির সেই মন্তব্য এবং ট্রাম্প কখনো পুতিনকে আটক করতে অভিযান চালানোর নির্দেশ দেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, ‘আমি মনে করি না, সেটার প্রয়োজন হবে। আমাদের সঙ্গে পুতিনের সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং থাকবে। আমি খুবই হতাশ। আমি আটটি যুদ্ধ মীমাংসা করেছি। আমি ভেবেছিলাম এটি (রাশিয়া-ইউক্রেন) থামানো হয়তো তুলনামূলকভাবে সহজ হবে।

    প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই পক্ষের সেনাদের অকাতরে মৃত্যুর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘গত মাসে তারা ৩১ হাজার মানুষ হারিয়েছে। তাদের অনেকেই ছিলেন রুশ সেনা। রাশিয়ার অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা এটি মীমাংসা করতে পারব। আমি এটি আরও দ্রুত বন্ধ করতে চেয়েছিলাম। কারণ অনেক মানুষ মারা যাচ্ছে, যাদের অধিকাংশই সৈনিক।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন