শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • তেহরান অস্থিরতায় ইসরায়েল সতর্ক

    তেহরান অস্থিরতায় ইসরায়েল সতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে চলমান অস্থিরতার প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে ইসরায়েল। এই সতর্কতা ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে জারি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইসরায়েলের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

    ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি দেশটির নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই সর্বোচ্চ সতর্কতা কীভাবে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে, সামরিক গোপনীয়তার স্বার্থে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁদের আলোচনায় ইরানের অভ্যন্তরীণ সংকটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    তবে হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এই ফোনালাপের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

    বিশ্লেষকরা মনে করছেন, ইরানে ক্ষমতার পটপরিবর্তন বা বিশৃঙ্খলা তৈরি হলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন