শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এনসিপি নির্বাচন প্রস্তুতি: ২০-২৫ আসনের প্রার্থী শিগগিরই প্রকাশ

    এনসিপি নির্বাচন প্রস্তুতি: ২০-২৫ আসনের প্রার্থী শিগগিরই প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও সমঝোতা চূড়ান্তভাবে এখনও স্থির হয়নি, এনসিপি সূত্রের খবর, তারা মোট ৩০টি আসনে প্রার্থী দিতে পারে।

    এদিকে প্রাথমিক পর্যায়ে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় আগামী দুই-তিন দিনের মধ্যে ২০ থেকে ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। রোববার (১১ জানুয়ারি) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হবে, পরবর্তী ধাপে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে।”

    এছাড়া, একই দিনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    এখনও আসন ভাগাভাগির চূড়ান্ত চিত্র প্রকাশিত না হওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকরা এনসিপির প্রার্থী ঘোষণার দিকে চোখ রাখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন