শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কিউবার প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা ট্রাম্পকে

    কিউবার প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা ট্রাম্পকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণের পর শর্তহীন চুক্তি করতে কিউবাকে হুমকি দিয়েছিলেন । এর জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিজ-ক্যানেল বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

    কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিজ-ক্যানেল বলেছেন, আমাদের কী করতে হবে তা নির্ধারণ অন্য কেউ করতে পারে না। কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।

    এছাড়া কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, অন্যান্য দেশ থেকে জ্বালানি বা তেল আমদানি করার সম্পূর্ণ অধিকার আছে কিউবার এবং কোন দেশের বাজার বা বাণিজ্য নির্ধারণ যুক্তরাষ্ট্রকে করতে দেওয়া উচিত নয়।

    এর আগে শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, ‘কিউবার দিকে আর তেল বা অর্থ যাবে না —জিরো! আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।’

    ট্রাম্পের ভাষায়, বহু বছর ধরে কিউবা ভেনেজুয়েলার তেল ও আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে তারা ভেনেজুয়েলায় নিরাপত্তা পরিষেবা দিয়ে থাকত। কিন্তু এখন তা বন্ধ হয়ে যাচ্ছে এবং কিউবা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না করে, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। তবে কিউবার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে তা বিস্তারিত বলা হয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন