বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • চীনের বাণিজ্যে ঐতিহাসিক প্রবৃদ্ধি ২০২৫ সালে

    চীনের বাণিজ্যে ঐতিহাসিক প্রবৃদ্ধি ২০২৫ সালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীন জানিয়েছে, ২০২৫ সালে তার বাণিজ্য কার্যক্রমে এক নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি কমে যাওয়া এবং শুল্ক বৃদ্ধির প্রভাব থাকা সত্ত্বেও চীনা পণ্যের প্রতি বৈশ্বিক চাহিদা স্থিতিশীল থাকার কারণে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

    বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের উপ-কাস্টমস মন্ত্রী ওয়াং জুন জানান, ২০২৫ সালে চীনের মোট আমদানি ও রপ্তানি ৪৫ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৬.৪ ট্রিলিয়ন ডলার) ছাড়িয়েছে। এটি আগের বছরের তুলনায় ৩.৮ শতাংশ বৃদ্ধি, যা চীনের বাণিজ্য ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত ২০২৫ সালে ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যখন আমদানি মাত্র ০.৫ শতাংশ বেড়েছে।

    ওয়াং জুন বলেন, “কিছু দেশ বাণিজ্য ইস্যুগুলোকে রাজনৈতিক রূপে ব্যবহার করেছে এবং চীনে উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি সীমিত করেছে। যদি তা না হতো, আমাদির বাজার আরও বড় হতো।” এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

    ২০২৬ সালের জন্যও চীনের বাজার আরও উন্মুক্ত হবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন