বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ২৪ ঘণ্টার মধ্যে ইরান আক্রমণের শঙ্কা – রয়টার্স

    ২৪ ঘণ্টার মধ্যে ইরান আক্রমণের শঙ্কা – রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের আকাশ এখন থমথমে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে।

    গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই আক্রমণ শুরু হতে পারে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনার মাত্রা তুঙ্গে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। ইরানে চলমান গণবিক্ষোভ দমন ও সরকারের কঠোর ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি বিক্ষোভকারীদের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন, ইরানকে “ভারি মূল্য” দিতে হবে।

    উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক শক্তিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কাতারসহ পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তেহরান পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, তাদের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর উপর ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। ইরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা তুরস্কের মাটি ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তবে সেসব দেশও ইরানি মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা যুদ্ধ চায় না, তবে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে।

    এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে ট্রাম্পের সাম্প্রতিক কিছু বিবৃতি। তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সরকারি দপ্তরগুলো দখলের আহ্বান জানিয়েছেন। যদিও বুধবার রাতে কিছুটা নমনীয় সুরে জানিয়েছেন যে, ইরানে সহিংসতা কিছুটা কমেছে, তবু আন্তর্জাতিক মহল সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে, ট্রাম্প ইতিমধ্যে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো মার্কিন প্রশাসনকে সংযত থাকার এবং সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন