শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বৈশ্বিক পরিস্থিতি ক্রমেই অবনতির পথে: পুতিন

    বৈশ্বিক পরিস্থিতি ক্রমেই অবনতির পথে: পুতিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তিনি জানিয়েছেন, পুরোনো সংঘাতগুলো আরও তীব্র হচ্ছে এবং নতুন সংকটপূর্ণ অঞ্চলগুলোর সৃষ্টি হচ্ছে।

    পুতিন এই মন্তব্য করেন ৩০টিরও বেশি দেশের নতুন রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। তিনি বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, মানবজাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

    পুতিন বলেন, “শান্তি সহজে আসে না, প্রতিদিন তা গড়ে তুলতে হয়। বর্তমান সময়ে শান্তি রক্ষা ও গঠনমূলক কূটনীতি আরও গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পুরোনো সংঘাতগুলো তীব্র হচ্ছে এবং নতুন গুরুতর সংকট তৈরি হচ্ছে।”

    তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে কূটনীতি ও সমঝোতা ক্রমেই একতরফা ও বিপজ্জনক পদক্ষেপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। অনেক দেশ তাদের সার্বভৌম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে এবং নিরাপত্তা, শক্তি ও সম্পদের অভাবে বিশৃঙ্খলা ও আইনহীনতার মধ্যে পড়ছে।

    পুতিন আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বৈশ্বিক সম্প্রদায়ের সদস্যদের একটি ন্যায়সঙ্গত ও বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি সমর্থন দেওয়ার অনুরোধ করেন।

    বক্তব্যে তিনি ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উল্লেখ করেন। বলেন, “ইউক্রেন ঘিরে সংকট রাশিয়ার দীর্ঘদিনের বৈধ স্বার্থ উপেক্ষার ফল। আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা এবং ন্যাটোকে সীমান্তে এগিয়ে নেওয়া এ পরিস্থিতির জন্য দায়ী।” একই সঙ্গে তিনি ইউক্রেনে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রতি রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।


    সূত্র: আরটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন