বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের নতুন হুমকি: গ্রিনল্যান্ড দখলে শুল্ক ও সামরিক বিকল্পের ঘোষণা

    ট্রাম্পের নতুন হুমকি: গ্রিনল্যান্ড দখলে শুল্ক ও সামরিক বিকল্পের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার পরিকল্পনা নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি ঘোষণা করেন, যে কোনো দেশ যদি গ্রিনল্যান্ড বিষয়ক মার্কিন অবস্থানের বিরোধিতা করে, তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্প বলেন, “জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। রাশিয়া বা চীন যদি তা দখল করতে চায়, তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না। কিন্তু আমাদের পক্ষে সবকিছু সম্ভব।”

    এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের পর, দেশটির তেল সম্পদ দখল ও বিক্রির ঘটনায় অনেকেই তাকে বেপরোয়া হিসেবে অভিহিত করেছেন। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড দখলকে আরও চরমভাবে নেওয়া হচ্ছে।

    ডেনমার্ক ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কয়েকটি দেশ ডেনমার্কের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কংগ্রেস সদস্যরাও।

    উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলো সীমিত সামরিক মোতায়েন করেছে গ্রিনল্যান্ডে, এবং জার্মানিসহ অন্যান্য দেশের সেনারা শুক্রবার সেখানে পৌঁছেছেন। তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশ এই মোতায়েনে অংশ নেবে না।

    ট্রাম্প আরও বলেন, বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা করে চূড়ান্ত করবেন। তিনি আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন।

    বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে এটি হবে একটি রাজনৈতিক বিপর্যয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন