বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিজেপি রাজ্যে বাঙালিরা শিকার অত্যাচারের: মুখ্যমন্ত্রী

    বিজেপি রাজ্যে বাঙালিরা শিকার অত্যাচারের: মুখ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন, ভারতের কিছু বিজেপি-শাসিত রাজ্যে বাংলায় কথা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি ও বিহারের মতো রাজ্যগুলিতে বাংলাভাষীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

    মুখ্যমন্ত্রী আরও বলেন, “পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

    আর কয়েক মাস পর পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। তার আগে শুক্রবার (১৬ জানুয়ারি) শিলিগুড়ি মাটিগাড়ায় মহাকাল মন্দির শিলান্যাস করেন মমতা ব্যানার্জী। সেই অনুষ্ঠান থেকেই এমন মন্তব্য করেন তিনি।

    কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, আজ বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। বিজেপির রাজ্যগুলো করছে। কেন? আমরা তো করি না। আপনারা কেন অত্যাচার করছেন?

    তিনি বলেন, আসাম, রাজস্থান, মধ্য প্রদেশ, দিল্লি, বিহারে গেলেই মারা হচ্ছে। কেন? পেটানো কোনো ধর্ম হয় না। জীবন ফিরিয়ে দেওয়াই ধর্ম। গান্ধীজি বলেছেন, ঈশ্বর, আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন