শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিএনপিকে কেউ দমাতে পারবে না: সালাহউদ্দিন

    বিএনপিকে কেউ দমাতে পারবে না: সালাহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে। সাম্যতা আনতে হবে।

    শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের যে ভদ্রতা নম্রতা, সেটা আমাদের দুর্বলতা নয়; আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত-সিঁড়ি মাড়িয়ে আজ এখানে উপনীত হয়েছি। সুতরাং, গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্টকাকীর্ণ করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ফিরব, ইনশাআল্লাহ।

    তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু, নির্বাচন কমিশনারের অনুরোধে আমরা শান্তির জন্য, সেই কর্মসূচি স্থগিত করলাম। নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করল সেটা আমাদের দুর্বলতা। কিন্তু না, এটা আমাদের ভদ্রতা। এই ঘটনার পর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার কোনো সুযোগ আমরা দেব না।

    বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র করবেন না। 

    ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না: তারেক রহমান
    তিনি বলেন, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। সেই পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে সারা জাতি হস্তান্তর করেছে আমাদের নেতা তারেক রহমানকে। আমরা সেই পতাকা নিয়ে এগিয়ে যাব। আমরা সাম্যের সুশাসনের এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। ইনশাল্লাহ, সেটা আমরা বাস্তবায়ন করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আসুন, নেতার হাতকে শক্তিশালী করি, যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে পারি। 

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরো অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন