বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইন্দোনেশিয়ায় উদ্ধার নিখোঁজ বিমান, ১০ জনের খোঁজে তল্লাশি চলছে

    ইন্দোনেশিয়ায় উদ্ধার নিখোঁজ বিমান, ১০ জনের খোঁজে তল্লাশি চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী বিমান রোববার (১৮ জানুয়ারি) ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে বিমানটিতে থাকা ১০ জন যাত্রী ও ক্রু এখনও নিখোঁজ রয়েছেন, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

    শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রাকালে ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের একটি এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজটি হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার মাকাসারের কাছে দক্ষিণ সুলাওয়েসির বুলুসারাউং পাহাড় এলাকায় বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা।

    মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে বিমানের ফিউজলাজ, টেইল বা লেজের অংশ এবং জানালার অংশ শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আকাশপথে ও স্থলপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এখন যাত্রীদের খুঁজে বের করা। আমরা আশা করছি, অন্তত কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।’

    কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হয়। দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

    এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদেরসহ এক হাজারের বেশি মানুষ অংশ নিচ্ছেন। বিমানে থাকা যাত্রীদের মধ্যে সমুদ্রবিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মকর্তা এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। তারা ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণের মিশনে ছিলেন।

    উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের যোগাযোগে বিমান চলাচলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে দেশটির বিমান নিরাপত্তা রেকর্ড দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন