বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বাংলাদেশ সমিতি আজমানের বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    বাংলাদেশ সমিতি আজমানের বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে কর্মব্যস্ত প্রবাস জীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শীতকালীন পিঠা-পুলির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করা এবং প্রবাসীদের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

    সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব বক্তারা এসব কথা বলেন।  

    শুক্রবার (১৬ই জানুয়ারী) শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসাইন খান সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোস্তফা মাহমুদ, সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন ফুজেইরার সভাপতি মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন শারজাহ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, বাংলাদেশ এসোসিয়েশন উম্ম আল কোয়াইনের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এনাম, বৃহত্তর নোয়াখালী সমিতি আমিরাতের আহবায়ক প্রকৌশলী মাহে আলম, চট্টগ্রাম সমিতি আমিরাতের সাধারণ সম্পাদক সেলিম রেজা সিআইপি। 

    উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের এক্সিকিউটিভ কমিটির সদস্য শাহীনুর শাহীন, শেখ সেলিম, মোহাম্মদ হেলাল উদ্দিন সিআইপি, মোহাম্মদ আজিম উদ্দিন, আলিম উদ্দিন জমসেদ, ফজলুর রহমান খান পাপ্পু, হুমায়ুন কবীর, নাজিম উদ্দীন, শামীম আহমেদ, ফরিদ হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন সিআইপি, আনোয়ার হোসেন, এহেসান চৌধুরী, মোহাম্মদ নাজমুল করিম, কামরুল ইসলাম, নাসিরুল হক ও কবি ওবাইদুল হক প্রমুখ।

    কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, মাজহারুল ইসলাম মাহবুব, শেফালি আক্তার আঁখি, শহীদুল ইসলাম সহ আরব আমিরাতের সকল প্রদেশে বসবাসরত বাংলাদেশী ৫ শতাধিক প্রবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন