বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যারা যে পদে প্রার্থী হয়েছেন

    রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যারা যে পদে প্রার্থী হয়েছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৪ জানুয়ারী ২০২৬ইং রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে (বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন এবং সরকারি বিধিনিষেধ না থাকলে) । 

    উক্ত নির্বাচনে ১১টি পদে ২২জন সদস্য তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।

    নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনে সহযোগিতা করছেন দৈনিক ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক এস এম বাবুল বাবর, দৈনিক রামগঞ্জ দর্পন সম্পাদক একে এম মিজানুর রহমান মুকুল, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রহমত উল্যাহ পাটোয়ারী, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মনির হোসেন পাটোয়ারী বাবুল, দৈনিক জনতার প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর।

    ১৭ জানুয়ারি শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনের প্রতিনিধি নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর যাছাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

    নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন রামগঞ্জ প্রতিনিধি আবু তাহের ও দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন (মাহমুদ ফারুক), সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, দৈনিক দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত প্রতিদিনের হালিম খাঁন লিটন ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি শাহ আলম, সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ইকবাল খন্দকার শান্ত, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি মোঃ ছায়েদ হোসেন ও দৈনিক ভোরের সময় প্রতিনিধি মোঃ হাছানুর জামান, অর্থ সম্পাদক পদে দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসাইন সুমন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক খবর প্রতিনিধি আফরোজা রহমান রাঙ্গা, দৈনিক জনতার জমিন প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি মোঃ তামজিদ হোসেন রুবেল ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মাসুদ রানা মনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন