শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধনের সন্ধান পেলেন ২ কৃষক

    মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধনের সন্ধান পেলেন ২ কৃষক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পোল্যান্ডের বাকোয়েক উইকি এলাকা থেকে দুই কৃষক জমিতে চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে এক অদ্ভুত গুপ্তধনের সন্ধান পান। মাটির নিচে তারা একটি সিরামিকের পাতিল দেখতে পান, যার মধ্যে ছিল ১৬২টি রূপ্যমুদ্রা। 

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মুদ্রাগুলো ১৬৬০ থেকে ১৬৮০ সালের মধ্যে ব্যবহার হতো এবং এগুলো প্রতীকী নয়, বরং দৈনন্দিন জীবনে কার্যকরী ছিল। মুদ্রাগুলোর পাশাপাশি ঘড়ার আশপাশে ঐতিহাসিক কিছু জিনিসপত্রও উদ্ধার হয়েছে, যা সেই সময়কার মানুষের জীবনযাত্রা বোঝাতে সাহায্য করবে।

    মুদ্রা ও ঐতিহাসিক সামগ্রী পাওয়া খবর ছড়িয়ে পড়তেই পোল্যান্ডের প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আরও খনন কার্যক্রম শুরু করে। তারা আশা করছেন, এই আবিষ্কার ১৬৫০ সালের পরের পোলিশ জনজীবন সম্পর্কে নতুন তথ্য তুলে ধরবে।

    এই আকস্মিক আবিষ্কার দুই কৃষকের সাধারণ জীবনে বিশেষ এক আলোড়ন সৃষ্টি করেছে এবং পোল্যান্ডের ঐতিহাসিক গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন