বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইরানিদের ক্ষতিপূরণ চান পাহলভি, খামেনির বিচার আসছে!

    ইরানিদের ক্ষতিপূরণ চান পাহলভি, খামেনির বিচার আসছে!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলভি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বক্তব্য প্রকাশ করেছেন, যেখানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনি এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইরানি জনগণের ওপর সংঘটিত গুরুতর অপরাধের অভিযোগ তোলেন এবং ভবিষ্যতে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন।

    বিবৃতিতে খামেনিকে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে পাহলভি বলেন, শিশু ও তরুণসহ হাজার হাজার ইরানির মৃত্যুর জন্য তিনি দায়ী। খামেনি এবং তার সহযোগীরা (যাদের শাসক গোষ্ঠীর এজেন্ট বলে উল্লেখ করেছেন পাহলভি) প্রতিটি রক্তবিন্দুর জন্য জবাবদিহির মুখোমুখি হবেন।

    পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ন্যুরেমবার্গে নাৎসি নেতাদের বিচারের সঙ্গে তুলনা টেনে বলেন, খামেনি ও তার সহযোগীদের ‘ইরানি জাতির আদালতে’ বিচার করা হবে। তিনি হুমকি দিয়ে বলেন, ‘এখানে কোনো ক্ষমা নেই, কোনো পিছু হটার সুযোগ নেই।’
     
    বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনার পরিণতি (খামেনির উদ্দেশে) হবে লজ্জার ও কলঙ্কের। দায়ীদের কোনো দায়মুক্তি বা লুকানোর জায়গা থাকবে না।’ 
     
    ইরানি জনগণের উদ্দেশে পাহলভি বলেন, তারা একা নয়। তিনি শোকাহত হলেও অবিচল একটি জাতির সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার ভাষ্য, 
    জনতার প্রতিরোধ (ইরানে) ইতোমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে এবং শাসক ব্যবস্থা ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়েছে এবং পতনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করেছে। 
     
    তিনি ইরানিদের ঐক্য ও সাহসে আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, কর্তৃপক্ষ (ইরান) আর ভয়ের মাধ্যমে শাসন করতে পারবে না।

    এছাড়া, সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান পাহলভি। তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও দৃঢ় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। তার ভাষায়, লক্ষ্য হলো তেহরান পুনর্দখল করা এবং শেষ পর্যন্ত পুরো ইরানকে ফিরে পাওয়া। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন