বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান

সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সূচনা করতে আজ বুধবার সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি নিজেই এই কর্মসূচির ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাব, ইনশা আল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু হবে।”

তিনি আরও জানান, বুধবার বিকেলে তিনি এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট পৌঁছবেন। এছাড়া নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত গাড়ি সকালেই সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট সফরের মাধ্যমে দলের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা এবং নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন