বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক

    যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের কুয়েতে নভেম্বর ২০২৫ মাসে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি বিবাহবিচ্ছেদ বা তালাক নথিভুক্ত হয়েছে। কুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা দপ্তর এই তথ্য প্রকাশ করেছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর মাসে কুয়েতে শরিয়া নোটারাইজেশন সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই মাসে বিয়ে, বিয়ের সত্যায়ন, তালাক, পুনর্মিলন, সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত মোট ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত করা হয়।

    পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত মোট ১ হাজার ২৫২টি লেনদেন নিবন্ধিত হয়েছে। এতে গড়ে প্রতিদিন ৪২টি লেনদেন হয়েছে, যা হিসাবে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে।

    অন্যদিকে, একই মাসে ৫৯৫টি বিবাহবিচ্ছেদ বা তালাক নিবন্ধিত হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ২০টি তালাকের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে।

    তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি, যা গড়ে প্রতিদিন ৩৮টি। বিয়ের ক্ষেত্রে ৭৩ শতাংশের বেশি চুক্তি কুয়েতি নাগরিকদের মধ্যে হয়েছে। আর কুয়েতি নন; এমন ব্যক্তিদের অংশগ্রহণ ছিল ১৬ শতাংশের বেশি।

    এ ছাড়া কুয়েতি পুরুষ ও কুয়েতি নন এমন নারীর মধ্যে বিয়ের হার ছিল ৮ দশমিক ২ শতাংশ। কুয়েতি নন এমন পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ের হার ছিল ২ দশমিক ৩ শতাংশ।

    ওই মাসে ১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নিবন্ধিত হয়েছে, যা গড়ে প্রতিদিন ৩ দশমিক ৬টি। এসব চুক্তির মধ্যে কুয়েতি স্বামী ও কুয়েতি নন এমন স্ত্রীর মধ্যে বিয়ে সত্যায়নের হার ছিল সর্বাধিক, প্রায় ৫৪ শতাংশ। তবে কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়নি।

    প্রতিবেদনে আরও বলা হয়, বিয়েসংক্রান্ত লেনদেনের প্রায় ৭৪ শতাংশ আদালতের রায়ের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এ ছাড়া বিয়ে চুক্তির প্রায় ৮২ শতাংশ বিদেশে নথিভুক্ত হলেও শরিয়া নোটারাইজেশন বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়েছে মাত্র ১৮ শতাংশ।

    তালাকসংক্রান্ত তথ্যে দেখা গেছে, গত বছরের নভেম্বর মাসে নথিভুক্ত ৫৯৫টি তালাকের মামলার মধ্যে কুয়েতি দম্পতিদের তালাকের হার ছিল ৫৮ দশমিক ৭ শতাংশ। এ সময় ৯২টি পুনর্মিলন মামলা নথিভুক্ত হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় তিনটি। এসব মামলার প্রায় ৮৬ শতাংশ পুনর্মিলন সনদপত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

    সরকারি মাধ্যম এবং ইসলাম গ্রহণসংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নভেম্বর মাসে মোট ৫২ হাজার ৩৫৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। গড়ে প্রতিদিন এসব লেনদেনের সংখ্যা ছিল ১ হাজার ৭৪৫টি। এর মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশ লেনদেন সরকারি মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনলাইনে ইসলাম ধর্ম গ্রহণসংক্রান্ত কার্যক্রম ছিল মাত্র ৫৮টি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন