শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পের ইরান নীতিতে সতর্ক ইসরাইল

    ট্রাম্পের ইরান নীতিতে সতর্ক ইসরাইল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত কয়েক দিনের মধ্যে ইরানে হামলার সিদ্ধান্ত নিতে পারেন এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতা বাড়িয়েছে।

    নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন থেকে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো ইঙ্গিত না থাকলেও, ইসরাইলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য আসন্ন হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক বাহিনীকে প্রস্তুত করছে।
     
    জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়া অনিশ্চিত এবং তিনি হামলার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে পারেন।
     
    নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত আছে। তারা এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হলে ইসরাইলি বিমান বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। 

    প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান কীভাবে এবং আদৌ প্রতিক্রিয়া জানাবে কি না– সে বিষয়টি ধারাবাহিকভাবে পর্যালোচনা করছে ইসরাইলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর মধ্যে ইসরাইলকে সংঘাতে জড়ানোর উদ্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনাও অন্তর্ভুক্ত।
     
    তবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, ইরান যে প্রাথমিক লক্ষ্য হিসেবে ইসরাইলকেই বেছে নেবে তা নিশ্চিত নয়।
     
    তাদের মতে, যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘস্থায়ী হলে বা ইরানের নেতৃত্ব তাদের শাসনব্যবস্থার স্থিতিশীলতার জন্য প্রকৃত হুমকি অনুভব করলেই কেবল ইসরাইলকে সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন