বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরান নিয়ে সতর্কবার্তা দিলেন

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরান নিয়ে সতর্কবার্তা দিলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্কবার্তা দিয়েছেন যে, ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে। তিনি জানিয়েছেন, তারা এমন কিছু ইঙ্গিত পেয়েছেন। ফিদান আরও বলেন, ইসরায়েল যদি এমন পদক্ষেপ নেয়, তবে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে।

    গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যম এনটিভিকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি আশা করি তারা ভিন্নপথ খুঁজে পাবে। কিন্তু বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে।”

    তাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি এমন সুযোগ খুঁজছে কি না। জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল এমনটি চাইছে।

    তিনি আরও বলেন, “সম্প্রতি যখন আমি তেহরানে গিয়েছিলাম। আমি বন্ধু হিসেবে তাদের ওই সুযোগ সম্পর্কে বলেছি। আপনি জানেন, একজন বন্ধু তীক্ত সত্য বলে।”

    গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের । ওই সময় ইরানি প্রেসিডেন্টকে এরদোয়ান জানান, ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক এবং তারা ইরানে শান্তি ও স্থিতিশীলতাকে মূল্য দেন।

    বৃহস্পতিবার ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এ মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সম্ভাবনা আবারও বেড়েছে।

    তার এমন মন্তব্যের পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের ওপর এবার ছোট বা বড় যে হামলাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী কঠোর পাল্টা ব্যবস্থা নেবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন