বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দক্ষিণ ও পূর্বাঞ্চলে আমেরিকায় শক্তিশালী ঝড়ের আঘাতের শঙ্কা

    দক্ষিণ ও পূর্বাঞ্চলে আমেরিকায় শক্তিশালী ঝড়ের আঘাতের শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমেরিকার দক্ষিণ ও পূর্বাঞ্চল আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড় । ঝড়ের প্রভাবে ১৫ কোটির বেশি মানুষ প্রভাবিত হওয়ার আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ১৪টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

    শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে আমেরিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলে। ঝড়ে ১৫ কোটির বেশি মানুষ প্রভাবিত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ১৪টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বৈরি আবহাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বাতিল বা বিলম্বিত হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট। 

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড়। যা দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু হয়ে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ে অন্তত ১৮ কোটি মানুষ প্রভাবিত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    টেক্সাস ও ওকলাহোমার মতো অঙ্গরাজ্যগুলোতে সড়ক বরফে ঢেকে যাওয়ার আশঙ্কায় স্কুল বন্ধ রাখা হয়েছে। ব্যাহত হচ্ছে যাতায়ত ব্যাবস্থা। 

    ঝড়ের প্রভাবে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রস্তুতি হিসেবে জেনারেটর, জ্বালানি কাঠ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে মজুত করছেন যুক্তরাষ্ট্রবাসী।

    বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে, ঘরহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিতরণ করা হচ্ছে গরম কাপড়, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং খাদ্যসামগ্রী। টেক্সাসে প্রস্তুত করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

    এদিকে বৈরী আবহাওয়ার কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এ পোস্টে এমন অবস্থানের কথা জানান তিনি। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন