শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • স্বামীকে খুন: মরদেহের পাশে বসে রাতভর অশ্লীল ভিডিও দেখেন স্ত্রী

    স্বামীকে খুন: মরদেহের পাশে বসে রাতভর অশ্লীল ভিডিও দেখেন স্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুরে এক অশান্ত ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, একটি নারী ঘুমের ওষুধ মিশিয়ে তার স্বামীর খাবারে দিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। হত্যার পর তিনি স্বামীর মৃতদেহের পাশে বসে রাতভর পর্নোগ্রাফি ভিডিও দেখেছেন। ঘটনার সাথে পরকীয়া প্রেমিকও যুক্ত ছিল বলে প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম লক্ষ্মী মাধুরী। তার স্বামীর নাম লোকম শিবা নাগরাজু। তিনি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী। 

    পুলিশের ভাষ্যমতে, তদন্তকারীরা জানতে পেরেছেন, এলাকারই এক যুবকের সঙ্গে লক্ষ্মীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দিন ধরেই দু’জনের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি নাগরাজু জানতে পারেন, এক যুবক তাদের বাড়িতে প্রায়ই আসেন। বিষয়টি জানার পর নজরদারি শুরু করেন। হাতেনাতে ধরার পরিকল্পনা করেছিলেন নাগরাজু। কিন্তু তার স্ত্রী আগেই আঁচ করতে পেরেছিলেন যে, নাগরাজু তার প্রেমের বিষয়টি টের পেয়েছেন। আর তখন থেকেই শুরু হয় নাগরাজুকে রাস্তা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা।

    পুলিশ আরও জানায়, লক্ষ্মী এবং তার প্রেমিক গোপী দু’জনে মিলে নাগরাজুকে খুন করার পরিকল্পনা করেন। ঘটনার রাতে লক্ষ্মী বিরিয়ানি বানিয়েছিলেন। নাগরাজুকে খেতে দেওয়ার আগে বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ। সেই বিরিয়ানি খাওয়ার পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন নাগরাজু। রাত সাড়ে ১১টা নাগাদ লক্ষ্মীর প্রেমিক ঘরে আসেন। তারপর নাগরাজুর বুকের ওপর বসে চেপে ধরেন তিনি। অন্যদিকে, বালিশ নিয়ে নাগরাজুর মুখে ঠেসে ধরেন লক্ষ্মী। নাগরাজুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর লক্ষ্মীর প্রেমিক চলে যান। স্বামীর মরদেহ নিয়ে ঘরে একাই থাকেন লক্ষ্মী। 

    তদন্তকারীরা জানতে পেরেছেন, নাগরাজুর মরদেহের পাশে বসে রাতভর মোবাইলে পর্নোগ্রাফি দেখেন লক্ষ্মী। ভোর ৪টার দিকে প্রতিশিদের ডেকে জড়ো করেন তিনি। তাদের কাছে দাবি করেন, নাগরাজুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে নাগরাজুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

    ময়নাতদন্তে জানা গেছে, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে রাজুর। তারপরই লক্ষ্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, তখনই খুনের কথা স্বীকার করেন লক্ষ্মী। লক্ষ্মীর বয়ানের ভিত্তিতে তার প্রেমিক গোপীকেও গ্রেফতার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন