বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রজাতন্ত্র দিবসে শি জিনপিংয়ের বন্ধুত্বপূর্ণ টুইট ও বার্তা

    প্রজাতন্ত্র দিবসে শি জিনপিংয়ের বন্ধুত্বপূর্ণ টুইট ও বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত ও চীনকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসাবে উল্লেখ করেছেন । ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

    ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।  

    শি জিনপিং বলেন, ‘গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।’  

    চীন-ভারতের সম্পর্ককে রূপকভাবে ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ হিসেবে উল্লেখ করেছেন শি জিনপিং। উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে এবং একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়ে। এর জেরে হিমালয়ে উভয় পক্ষই সামরিক উপস্থিতি বাড়ায়।

    গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে চীন-ভারত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে মনোযোগ দেয় দুই দেশ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন