শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তুরাগে জমি দখলের অভিযোগে মানববন্ধন

    তুরাগে জমি দখলের অভিযোগে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎রাজউক প্রণীত ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) অনুমোদিত নকশার বাইরে গিয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ ধৌর মৌজায়। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী জমির মালিকরা মঙ্গলবার উত্তরা প্রেসক্লাব খালপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে তারা ঢাকা সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
    ‎
    ‎ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ওই এলাকায় প্রায় ৮০ মিটার সড়ক সম্প্রসারণ কার্যক্রম চালানো হচ্ছে। এতে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেন।
    ‎
    ‎জমির মালিকরা জানান, সিটি জরিপ (CS) অনুযায়ী উক্ত স্থানে কোনো রাস্তার অস্তিত্ব নেই।
    ‎
    ‎কেবল আরএস জরিপের একটি অংশ দেখিয়ে—যেখানে ৮০ মিটার রাস্তার কোনো উল্লেখ নেই—ড্যাপ অনুমোদিত নকশার বাইরে গিয়ে একটি অতিরিক্ত রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। অথচ ড্যাপে অনুমোদিত ১০০ ফুট মূল সড়কের সঙ্গে যে সংযোগ সড়ক নির্ধারিত রয়েছে, তা অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে নতুন রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই কার্যক্রম পরিচালনা করছে ২৪ ইঞ্জিনিয়ারিং কোর—যার কোনো আইনি অনুমোদন নেই।
    ‎
    ‎ভুক্তভোগীরা স্পষ্ট করে বলেন, তারা উন্নয়ন কার্যক্রমের বিরোধী নন। তবে জমি অধিগ্রহণ ছাড়া, কোনো ক্ষতিপূরণ প্রদান না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী।
    ‎
    ‎ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাদের জোন-৬ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। জোন-৬-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাতে তিনি জানান, অতিরিক্ত ৮০ মিটার রাস্তা নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের অনুমোদন নেই এবং এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্রও পাওয়া যায়নি।

    মানববন্ধনে জমির মালিকরা বলেন, “আমরা চাই উন্নয়ন হোক, তবে তা হোক আইনের মধ্যে থেকে। নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হলে আমরা সহযোগিতা করব। কিন্তু অবৈধভাবে কাজ হলে এতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সুনাম ক্ষুণ্ন হবে।”

    এ বিষয়ে অভিযোগকারী মুবিনুল ইসলাম মুবিন বলেন, ‎“২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সিপিএল তৌহিদ সাহেব আমাকে ফোন করে জানান, পিডি লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ সাহেব বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে তিনটায় ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তার কাজ শুরু করবেন। বিষয়টি জানার পর আমি দেশবাসীকে অবহিত  করতে বাধ্য হয়েছি।”
    ‎
    ‎ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগীরা আদালতের পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দেশবাসী ও সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন