বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ওআইসি মহাসচিব চীনে, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ন্ত্রণে বৈঠক

    ওআইসি মহাসচিব চীনে, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ন্ত্রণে বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মহাসচিব হুসেইন ইব্রাহিম তা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যে  চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের বিবৃতি ও সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

    বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন ইরানে সহিংস আন্দোলনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আঞ্চলিক নিরাপত্তা ও অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো রাজনৈতিক সমাধানের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন এবং সব পক্ষকে ধৈর্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

    মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ মোতায়েন করা হবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, দেশটির কোনো জায়গায় হামলা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তবে চীন দীর্ঘদিন ধরে যে কোনো দেশের সামরিক অভিযানের কঠোর বিরোধিতা করে আসছে।

    বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক চীনের মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভূমিকার ইঙ্গিত বহন করছে। বিশেষ করে এমন সময় যখন অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈঠক শেষে দুই পক্ষই দুই দেশের সহযোগিতা ও মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার গুরুত্বকে গুরুত্বারোপ করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন