শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জিভে জল আনা ভাজা চিকেনের ভর্তা

    জিভে জল আনা ভাজা চিকেনের ভর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভর্তা প্রেমী বাঙালির পাতে নতুন এক মাত্রা যোগ করেছে ‘ভাজা চিকেন ভর্তা’। কোথাও ভাতের থালায়, কোথাও দুপুরের হালকা নাস্তা—চিকেনের ঝুরি ভর্তা খেলে মন হালকা হয়ে যায়। আজ আমরা পাঠকদের জন্য নিয়ে এসেছি এক জনপ্রিয় রান্নার রেসিপি, যা সহজ, সুস্বাদু এবং গরম ভাতের সঙ্গে খেলে আরও মুখরোচক।

    উপকরণ:

    • চিকেন ব্রেস্ট সেদ্ধ (হাড়ছাড়া) : ২ পিস (মাঝারি)
    • গোল মরিচ গুড়া: ১/২ চা চামচ
    • আদা ও রসুন বাটা: ১ চা চামচ
    • পেঁয়াজ কুচি: ১/২ কাপ
    • শুকনো মরিচ: ৪-৫টি (ঝাল অনুযায়ী)
    • ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
    • সরিষার তেল: ১ টেবিল চামচ
    • লবণ: স্বাদমতো
    • লেবুর রস: ১ চা চামচ
    • টমেটো কেচাপ: ১ চা চামচ (ঐচ্ছিক)

    প্রস্তুত প্রণালী:

    • প্রথমে চিকেন পিসগুলো সামান্য হলুদ গুড়া ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে হাত দিয়ে বা কাটাচামচ ব্যবহার করে চিকেনটি ঝুরি করে নিন।
    • এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে শ্রেডেড চিকেনগুলো ভেজে নিন। আলাদা একটি কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ মচমচে করে ভাজুন। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে মিনিট দুই নেড়ে নামিয়ে নিন।
    • ভাজা শুকনো মরিচ ও লবণ এক বাটিতে গুঁড়ো করে নিন। এতে ভাজা পেঁয়াজ, সরিষার তেল, ধনেপাতা কুচি এবং লেবুর রস মিশিয়ে ভালোভাবে চটকে নিন। শেষ ধাপে চিকেন ঝুরি এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে দিন।

    ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা ভাজা চিকেনের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ