বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভারত-রাশিয়ার বাণিজ্যচুক্তি স্বাক্ষর, লক্ষ্য স্থির ১০ হাজার কোটি ডলার

    ভারত-রাশিয়ার বাণিজ্যচুক্তি স্বাক্ষর, লক্ষ্য স্থির ১০ হাজার কোটি ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও রাশিয়া আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য স্থির করেছে । গত বছর দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ উদ্দেশ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল।

    রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার গতকাল এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। গতকাল ২৬ জানুয়ারি ভারতীয় বৃহত্তম বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে এ ইস্যুতে গত বছরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ (গত বছর) আমরা যখন (রাশিয়ার) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সংক্রান্ত চুক্তির প্রস্তাব দিলাম— সেটি খুবই সফল হয়েছিন। প্রেসিডেন্ট পুতিন আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং আগামী ২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারের উন্নীত করা বিষয়ক একটি বাণিজ্য চুক্তিতে দুই দেশের কর্মকর্তারা স্বাক্ষর করেছেন।”

    “চুক্তি অনুযায়ী ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, অনেক নতুন উপাদান যুক্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি, নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মুক্ত বাণিজ্য খুব সহায়ক হবে”, পিটিআইকে বলেন বিনয় কুমার।

    প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৮৭০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে ভারত ও রাশিয়া। দুই দেশের পারস্পরিক বাণিজ্যে এটি একটি রেকর্ড। অবশ্য এই বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রাশিয়ার অপরিশোধিত তেল।

    সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউম বাড়াতে গত দুই বছর ধরে দুই দেশের মুদ্রা রুপি ও রুবল ব্যবহার করছে ভারত-রাশিয়া। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।

    গত মাসে ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ শুরু হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন