বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ত্রিপক্ষীয় আলোচনায় বসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

    ত্রিপক্ষীয় আলোচনায় বসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্যারিসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বুধবার (২৮ জানুয়ারি) বৈঠকে বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ওইদিন তিন দেশের প্রতিনিধিরা একটি ‘ওয়ার্কিং লাঞ্চে’ অংশ নেবেন।

    ম্যাক্রোঁর দপ্তর জানায়, এ বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইউরোপীয় সংহতি এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি ফ্রান্সের সমর্থন, তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি পুনর্ব্যক্ত করবেন।

    এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। খনিজসম্পদসমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

    ম্যাক্রোঁর দপ্তর জানিয়েছে, বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

    রাশিয়ার হুমকি ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রেক্ষাপটে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এর অংশ হিসেবে তারা হামবুর্গ ও বার্লিনে আলোচনা শেষে বুধবার (২৮ জানুয়ারি) প্যারিস সফর করবেন।

    ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতির প্রশ্নে ফ্রান্স নিজেকে অগ্রভাগে রেখেছে। এরই অংশ হিসেবে আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ একটি কনস্যুলেট খোলার পরিকল্পনাও করছে প্যারিস।

    চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং তার বিরোধিতা করলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথাও বলেন। তবে গত সপ্তাহে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন।

    ট্রাম্প ও রুটের মধ্যে একটি বিষয়ে সমঝোতা হয়, যাকে মার্কিন প্রেসিডেন্ট একটি ‘ফ্রেমওয়ার্ক’ হিসেবে উল্লেখ করেন। তবে ওই সমঝোতার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন