বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মহারাষ্ট্রে প্লেন দুর্ঘটনা: উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু

    মহারাষ্ট্রে প্লেন দুর্ঘটনা: উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহারাষ্ট্রে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে এনসিপি প্রধান ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন প্লেনের পাইলট ও নিরাপত্তাকর্মীও। স্থানীয় সময় বুধবার সকালেই এ মর্মান্তিক ঘটনায় রাজ্য শোকাহত।

    বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরেই বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

    ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ফুটেজে আগুন ও ধোঁয়া, বিমানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা গেছে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন।

    ৬৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। এদিকে এই দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগির পুণের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন