বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার মৃত্যুতে আনছে বিশেষ শোকপ্রস্তাব

    ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার মৃত্যুতে আনছে বিশেষ শোকপ্রস্তাব
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ, রাজ্যসভা শোকপ্রকাশ করতে যাচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত অধিবেশনে শোকপ্রস্তাব আনার বিষয়টি আনা হবে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এই তথ্য জানা গেছে। কার্যতালিতায় উল্লেখ করা হয়েছে, বুধবারের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন।

    রাজ্যসভায় আনা এই প্রস্তাবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দুই দেশের মধ্যে সম্পর্ক এবং সামাজিক অবদানকে সম্মান জানানো হবে। এটি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সংহতির প্রতিফলন হিসেবে দেখানো হচ্ছে।

    বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার প্রতি এই শোকপ্রস্তাব আন্তর্জাতিকভাবে তার রাজনৈতিক ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবেও গুরুত্বপূর্ণ।


    ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

    খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন