শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

    ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করছেন। ইরানের সঙ্গে তাদের পরমাণু কার্যক্রম এবং মিসাইল উৎপাদন নিয়ে আলোচনা করেছিল মার্কিনিরা। কিন্তু প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় এখন দেশটিতে হামলার চিন্তাভাবনা করছেন ট্রাম্প।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

    গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি ইরানকে চুক্তি করার আহ্বান জানান। ট্রাম্প হুমকির সুরে বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না। তিনি জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে। এর আগেই চুক্তি করতে হবে। নয়ত গত বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল এবার এরচেয়ে বড় হামলা চালানো হবে।

    গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন