বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশ-ভারত থেকে যাত্রী প্রবেশে কঠোর স্বাস্থ্যবিধি মালয়েশিয়ার

    বাংলাদেশ-ভারত থেকে যাত্রী প্রবেশে কঠোর স্বাস্থ্যবিধি মালয়েশিয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের ওপর বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালাবে মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা দেশ—বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডাক্তার জুলকেফলি আহমেদ বলেছেন, তাদের সব বিমানবন্দরে বিশেষ পরীক্ষার বিষয়টি কার্যকর হবে। এরমধ্যে শরীরের তাপমাত্রা মাপার বিষয়টি অব্যাহতভাবে চলবে। নিপাহ ভাইরাসের অন্যতম লক্ষ্য হলো তাপমাত্রা বেশি বা জ্বর থাকা।

    তিনি আরও বলেছেন, বাংলাদেশ ও ভারত উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হওয়ায় এ দুই দেশ থেকে আসা মানুষদের বিশেষভাবে পরীক্ষা করা হবে। যদিও এ দুই দেশের যাত্রীদের ক্ষেত্রে আলাদা কোনো রুটের ব্যবস্থা করা হবে না। কিন্তু কারও শরীরে যদি তাপমাত্রা বেশি পাওয়া যায় তাহলে তাকে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন