বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিল গেটস ও যৌনকাণ্ড: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর স্বাস্থ্যঝুঁকি

    বিল গেটস ও যৌনকাণ্ড: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর স্বাস্থ্যঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথিপত্রের আরও একটি বিশাল অংশ প্রকাশ করেছে। পূর্বপ্রকাশিত ফাইলগুলোর মতোই, নতুন এই নথিতেও বিশ্বের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় রয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু ড্রাফট ইমেল পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগ এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন।

    সেখানে আরও দাবি করা হয়, গেটস এই রোগটি গোপন রাখতে তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন। তবে বিল গেটসের পক্ষ থেকে এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

    গেটসের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে এপস্টাইন এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।

    রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগ এসটিডিতে আক্রান্ত হন বিল গেটস

    প্রকাশিত ফাইলে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’-র প্রচারের সময় অপর এক দণ্ডিত যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন মীরা নায়ার।

    শুক্রবার আমেরিকার বিচার বিভাগ এপস্টিন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে ২০০০ ভিডিও ও ১ লক্ষ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত ফাইলগুলোয় এপস্টাইনের সঙ্গে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে।

    প্রসঙ্গত, এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত বছরের নভেম্বরে এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০৮ সালে এপস্টাইনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৯ সালের আগস্ট মাসে গ্রেপ্তারের মাসখানেকের মাথায় জেলে আত্মহত্যা করেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন