বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শীতের শেষবেলায় ফের শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারির শেষে ঝড়-বৃষ্টি

শীতের শেষবেলায় ফের শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারির শেষে ঝড়-বৃষ্টি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শীতের বিদায়লগ্নে দেশে আবারও শৈত্যপ্রবাহের দাপট দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ এবং শেষার্ধে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
রোববার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এছাড়া দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন