বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • দাঙ্গায় অংশ নেওয়ার দায়ে ৪ বিদেশি আটক ইরানে

    দাঙ্গায় অংশ নেওয়ার দায়ে ৪ বিদেশি আটক ইরানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত মাসে দেশজুড়ে সহিংস দমন–পীড়নের পর চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ‘দাঙ্গা ও বিশৃঙ্খলা ছড়ানোর’ অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘রাজধানী তেহরানে তাদের একটি গোপন আশ্রয়ে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে।’ তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা কিংবা ঠিক কবে তাদের গ্রেপ্তার করা হয়েছে-সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    টাইমস অব ইসরায়েরের প্রতিবেদনে আরও বলা হয়, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের ব্যাগ তল্লাশি করে চারটি হাতে তৈরি স্টান গ্রেনেড জব্দ করা হয়েছে, যেগুলো দাঙ্গা ও অস্থিরতার সময় ব্যবহার করা হয়েছিল।’ এসব বিস্ফোরক সরঞ্জাম সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা ছড়ানোর উদ্দেশে রাখা হয়েছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, গত মাসে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালায়। এতে বহু মানুষ নিহত ও আহত হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি। ইরানি সরকার অবশ্য এসব বিক্ষোভকে ‘বিদেশি ষড়যন্ত্র’ ও ‘অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে আসছে।

    চার বিদেশিকে গ্রেপ্তারের ঘটনাকে সেই ধারাবাহিক অভিযানেরই অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র, আইনগত অবস্থান কিংবা বিচার প্রক্রিয়া নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি সরকার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন