শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৭১ আমাদের অস্তিত্ব, দেশ ও ভবিষ্যৎ দিয়েছে: মির্জা ফখরুল

    ৭১ আমাদের অস্তিত্ব, দেশ ও ভবিষ্যৎ দিয়েছে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ১৯৭১ সালকে পেছনে ফেলতে চায়। ৭১ হলো আমাদের মূল অস্তিত্ব। এটা নিয়ে আমাদের এগিয়ে নিতে হবে। হিন্দু-মুসলিম সবাই এক হয়ে আমরা যুদ্ধ করেছি। 

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় এ মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। ১৯৭১ আমাদের একটা দেশ দিয়েছে একটা ভূখণ্ড দিয়েছে। সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে বেঁচে থাকার। সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদেরকে একটি সুন্দর ভবিষ্যতের। এখানে অনেক পরিবার আছে যাদের ১৯৭১ সালে ঘর বাড়ি পুড়ি দেয়া হয়েছিল। স্বাধীনতার পর আমি যখন বাড়ি আসি তখন আমার বাড়ির ভাবনটা ছাড়া আর কিছু ছিল না। বাবার ব্যবসা ছিল সেটাও তারা তারা নিয়ে গেছে। ধীরে ধীরে আমরা সবাই সবকিছু গুছিয়ে নিলাম।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় এ মন্তব্য করেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, আমি যখন এখানে প্রথম বিএনপি শুরু করি। এখানে বিএনপির কিছুই ছিল না বলা যায়। সবখানে জাতীয় পার্টি ছিল। ওই জাতীয় পার্টিকে ঠেকানোর জন্য আমি আমার ছাত্রদেরকে নিয়ে কাজ শুরু করি। আল্লাহর অশেষ রহমতে বিএনপি এখন এখানে অনেকটা শক্তিশালী। গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নে বিএনপি সব সময় কাজ করেছে। যেদিন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তার জানাজায় অসংখ্য মানুষ হয়েছিল। জানাজায় লোক দাঁড়ানোর জায়গা ছিল না। অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছি, গুলি খেয়েছি, জেলে খেটেছি, মার খেয়েছি, কিন্তু মাথা নত করিনি আমরা। ভবিষ্যতেও আমরা মাথা নত করব না। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন