বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • নিউ স্টার্ট চুক্তি শেষ, রাশিয়া বলছে “দায়িত্বশীল অবস্থান বজায়”

    নিউ স্টার্ট চুক্তি শেষ, রাশিয়া বলছে “দায়িত্বশীল অবস্থান বজায়”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মস্কো ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও দায়িত্বশীল অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন। নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে দুই পরাশক্তি ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও কৌশলগত ওয়ারহেডের সংখ্যা সীমিত করতে একমত হয়েছিল। চুক্তিটির মেয়াদ আজ (বৃহস্পতিবার) শেষ হচ্ছে।

    এর আগে অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, চুক্তিটির মেয়াদ বুধবারই (৪ ফেব্রুয়ারি) শেষ হয়ে গেছে। তবে পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) চুক্তির মেয়াদ শেষ হবে, আর এর সঙ্গেই (চুক্তিটি) পুরোপুরি কার্যকারিতা হারাবে।’

    যুক্তরাষ্ট্রকে চুক্তিটির মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রাশিয়া। যাতে নতুন একটি সমঝোতায় পৌঁছাতে আলোচনার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তবে পেসকভের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ প্রস্তাবের বিষয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।

    ক্রেমলিনের এই মুখপাত্র বলেছেন, ‘চুক্তিটি শেষের পথে। আমরা এটিকে নেতিবাচকভাবে দেখি। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি।’ তিনি আরও জানান, এক দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোন আলাপে বিষয়টি উঠে এসেছিল।

    পেসকভ বলেন, ‘এর পর কী হবে, তা নির্ভর করবে ঘটনাপ্রবাহ কীভাবে এগোয় তার ওপর। যেকোনো পরিস্থিতিতেই রুশ ফেডারেশন পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে তার দায়িত্বশীল ও সতর্ক অবস্থান বজায় রাখবে। বরাবরের মতোই সর্বপ্রথম তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে রাশিয়া।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন