বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ভোররাতে সিকিমে একাধিক ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ

    ভোররাতে সিকিমে একাধিক ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের সিকিম রাজ্যের বিভিন্ন এলাকায় ভোররাতে একাধিক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬ ফেব্রুয়ারি ভোরে অল্প সময়ের ব্যবধানে হওয়া এসব কম্পনে কেঁপে ওঠে গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তার জন্য ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেন।

    ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি—এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এটি ভোর ৩টা ১১ মিনিট ৩০ সেকেন্ডে অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে।

    এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭.৩৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.৪২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, সিকিমের নামচি এলাকায়।

    বিশেষজ্ঞদের মতে, অগভীর গভীরতায় সৃষ্ট ভূমিকম্প সাধারণত তুলনামূলক কম মাত্রার হলেও ভূ-পৃষ্ঠে এর কম্পন বেশি অনুভূত হয়, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

    তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘরের ভেতরেও স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি মিয়ানমার, বাংলাদেশ ও তিব্বতসহ কয়েকটি দেশে ভূমিকম্পের পর ভারতের কলকাতার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল।


    সূত্র: ইন্ডিয়া টুডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন