বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • মার্কিন-ইরানি আলোচনা শুরু, ইরানের মত ‘ভালো শুরু’

    মার্কিন-ইরানি আলোচনা শুরু, ইরানের মত ‘ভালো শুরু’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানি কর্তৃপক্ষ ওমানে যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি হওয়া আলোচনাকে ‘ইতিবাচক’ আখ্যায়িত করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি ‘খুব ভালো’ হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্পের মতে, ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনায় এখনও মার্কিন হামলার আশঙ্কা দূর করার জন্য কোনো স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি।

    আলোচনা শেষ হওয়ার পর শুক্রবার মাস্কাটে ইরানি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, পরোক্ষ আলোচনা ‘একটি ভালো শুরু।’ এরপর পরবর্তী দফা কীভাবে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

    আরাঘচি আরও সতর্ক করে বলেন যে, জুন মাসে ইরানের সাথে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার পর থেকে অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, পরে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, ইরান নিয়ে আমেরিকার খুব ভালো আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে। 

    কিন্তু ট্রাম্প তার হুমকিও অব্যাহত রেখেছেন, সতর্ক করে বলেছেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তি না করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

    মাস্কাটে পরোক্ষ আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আরাঘচি, অন্যদিকে ওয়াশিংটন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে পাঠিয়েছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার, এই অঞ্চলের সবচেয়ে সিনিয়র কমান্ডার, মার্কিন প্রতিনিধিদলের সাথে যোগ দিয়েছিলেন।

    এছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানি পক্ষের সাথে একাধিকবার আলাদাভাবে দেখা করেছেন এবং উভয় দলের মধ্যে বার্তা পৌঁছে দিয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন