শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি হতে পারে তারেক রহমানের কারণে: আসিফ মাহমুদ

    জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি হতে পারে তারেক রহমানের কারণে: আসিফ মাহমুদ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর-এ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা ঠিক হলে তা জিয়াউর রহমানের মতো একই ভুলের পুনরাবৃত্তির দিকে নিয়ে যেতে পারে। আসিফ মাহমুদ সজীবের মতে, রাজনীতির জন্য এমন পদক্ষেপ গ্রহণ করলে দেশের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

    তিনি আরও সতর্ক করেছেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের উচিত জনগণের চাহিদা ও সুশৃঙ্খল ভোট ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া, যাতে ইতিহাসের ভুলগুলো পুনরাবৃত্তি না হয়।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্ক এবং এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক ক্ষেত্রে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

    আসিফ মাহমুদ বলেন, আগের দিন রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানের বক্তব্য তিনি দেখেছেন। সেখানে বলা হয়েছে, ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে’। তার দাবি, জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা-র পতন ঘটত না এবং এত মানুষের প্রাণহানির প্রশ্নও আসত না।

    তিনি বলেন, জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। তখন একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল।

    সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার ফলেই পরবর্তী সময়ে গুম, হত্যা ও সহিংসতার পথ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সেই ভুলের খেসারত জাতিকে দীর্ঘ সময় ধরে দিতে হয়েছে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বহু প্রাণহানি ঘটেছে।

    তিনি বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, তবে তিনি একটা ভুল করেছিলেন। বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়েকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এই ভুলের খেসারত বাংলাদেশের মানুষ ও তার পরিবার ৩ যুগ ধরে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং-এর মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। তারেক রহমানও একই ভুল করতে চাইছেন। 

    উল্লেখ্য, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা তথা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কি-না— এমন প্রশ্নের উওত্তরে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারে। এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন