শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রাফাল যুদ্ধবিমান কেনায় ভারত-ফ্রান্সের বড় চুক্তি

    রাফাল যুদ্ধবিমান কেনায় ভারত-ফ্রান্সের বড় চুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করেছে ভারত । এ সংক্রান্ত প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩.২৫ লক্ষ কোটি রুপি।

    আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ওপর আন্তর্জাতিক সম্মেলন হবে ভারতে। সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

    ম্যাক্রোঁ আসার আগেই এ সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গসংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, যে ১১৪টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে—সেসবের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে।

    এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ৮৮টিতে এক জন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি ২৬টিতে বসতে পারবেন দু’জন পাইলট।

    প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফাল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। রাফাল একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান বহন এবং অপারেশনে সক্ষম।

    ২০২০ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল এসেছে ভারতে। এসবের মধ্যে  ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানও রয়েছে।

    ফ্রান্স থেকে কেনা রাফালগুলোর কার্যকারিতা পরীক্ষা করে ভারতের সমরাস্ত্র বিশেষজ্ঞরা সন্তোষ প্রকাশ করায় ২০২৫ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস)-র আরও রাফায়েল কেনার এবং যৌথ উদ্যোগে নির্মাণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল। তার ধারাবাকিতাতেই ভারতীয় বিমানবাহিনীকে ১১৪টি রাফায়েল মাল্টিরোল এয়ারক্র্যাফ্‌ট দেওয়ার পরিকল্পনা শুরু হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন