বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • বিশ্বের সামরিক শক্তির তালিকায় শীর্ষে কোন দেশগুলো?

    বিশ্বের সামরিক শক্তির তালিকায় শীর্ষে কোন দেশগুলো?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করছে। এর প্রভাব পড়ছে সামরিক নেতৃত্ব ও শক্তির প্রতিযোগিতায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৬’, যা ৬০টিরও বেশি সূচকের ভিত্তিতে বিশ্বের ১৪৫টি দেশের সামরিক ক্ষমতা এবং প্রস্তুতির র‍্যাংকিং নির্ধারণ করেছে।

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স জানিয়েছে, ০.০০০-এর যত কাছাকাছি স্কোর হবে, সেটি তত শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে বিবেচিত হবে।

    এই র‍্যাঙ্কিং তৈরি করার সময় সামরিক সরঞ্জাম, সৈন্য সংখ্যা, আর্থিক অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদসহ ৬০টিরও বেশি উপাদান বিবেচনা করা হয়।
     
    সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ০.০৭৪১ স্কোর নিয়ে টানা ২০০৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া (০.০৭৯১) ও চীন (০.০৯১৯)।

    ভারত ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছে, যা আগের বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।
     
    ফ্রান্স ২০২৪ সালে ১১তম ও ২০২৫ সালে সপ্তম হওয়ার পর ২০২৬ সালে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। জাপান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে। অন্যদিকে যুক্তরাজ্য ধীরে ধীরে পিছিয়ে গিয়ে ২০২৬ সালে অষ্টম স্থানে নেমে এসেছে, যা দুই বছর আগে ষষ্ঠ ছিল। অন্যদিকে ০.২২১১ স্কোর নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইতালি।

    এছাড়া উল্লেখ্যযোগ্য আরও কয়েকটি দেশ হলো পাকিস্তান ২০২৫ সালে ১২তম স্থানে থাকলেও ২০২৬ সালে ০.২৬২৬ স্কোর নিয়ে ১৪তম স্থানে অবস্থান করছে। তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে জার্মানি। দেশটি ২০২৪ সালে ১৯তম স্থান থেকে উঠে ২০২৬ সালে ১২তম স্থানে উঠে এসেছে।
     
    এছাড়া তালিকার ১১তম স্থানে ব্রাজিল, ১৩তম স্থানে ইন্দোনেশিয়া, ১৫তম স্থানে ইসরাইল, ১৬তম স্থানে ইরান, ১৭তম স্থানে অস্ট্রেলিয়া, ১৮তম স্থানে স্পেন, ১৯তম স্থানে মিশর ও ২০তম স্থানে ইউক্রেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম স্থানে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন