বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আরব আমিরাতে প্রবাসী বাঙালিদের শীতকালীন পিঠা উৎসব

    আরব আমিরাতে প্রবাসী বাঙালিদের শীতকালীন পিঠা উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মরুর বুকে শীতের আমেজে বাহারি পিঠার পসরা সাজিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী, মুখরোচক ও লোভনীয় বিভিন্ন ধরনের পিঠা নিয়ে জমজমাট ‘ পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে শীতের আমেজে এই পিঠা উৎসব আয়োজন করে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ।

    রবিবার (৮ই ফেব্রুয়ারী) শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত উক্ত পিঠা উৎসবে উপস্থিত ছিলেন প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের কেন্দ্রিয় সদস্যবৃন্দ।

    বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার মধ্যে ছিল দুধ চিতই, রস মঞ্জুরি, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু, পাটিসাপটা, বাসবুসা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠাসহ বাহারি নামের ও স্বাদের পিঠা পরিবেশন করা হয়।

    এপার বাংলা ও ওপার বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজিত পিঠা উৎসবের মূল আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। শিশুদের খেলাধুলার পাশাপাশি পুরুষ মহিলা ও দম্পতি জন্য আলাদা আলাদা খেলার আয়োজন উৎসবে যোগ করে বাড়তি উচ্ছ্বাস ও প্রতিযোগিতার রঙ।

    বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী শিশু, নারী ও পুরুষদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা উৎসবের আনন্দকে করে তোলে আরও স্মরণীয়।

    এছাড়া পিঠা উৎসবে যে সকল মা বোনেরা পিঠা তৈরি করে নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে বিচারকদের বিবেচনায় তিন জনকে বিজয়ী ঘোষনা করা হয় এবং আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

    সংগঠনের সভাপতি অজিত কুমার রায় বলেন, ঐতিহ্যবাহী পিঠার সমাহার প্রবাসীদের ফিরিয়ে নিয়ে যায় গ্রামের উঠান, শীতের সকাল আর শেকড়ের টানে। এই আয়োজন প্রমাণ করে, হাজার মাইল দূরেও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন আজও অটুট।

    আয়োজকদের মতে, প্রবাসী সমাজকে এক সুতোয় গাঁথতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতেই তাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন