শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরান ক্ষেপণাস্ত্র নিয়ে দৃঢ় অবস্থানে

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরান ক্ষেপণাস্ত্র নিয়ে দৃঢ় অবস্থানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান স্পষ্ট করে জানিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এ নিয়ে কোনো আলোচনায় ছাড় দেওয়া হবে না। তিনি আরও সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে আক্রমণ চালায়, তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও প্রতিশোধমূলক হামলা চালাবে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    আরাগচি আরও জানান, ওমানের মাসকাটে অনুষ্ঠিত আলোচনাটি পরোক্ষ হলেও সেখানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে করমর্দনের সুযোগ তৈরি হয়েছিল। আলোচনা এগিয়ে নেওয়ার জন্য এটিকে ভালো শুরু বলা যায়। তবে পারস্পরিক বিশ্বাসের জায়গা তৈরি হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

    পারমাণবিক কর্মসূচি নিয়ে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার আছে। সমৃদ্ধকরণের বিষয়ে আশ্বস্তের জায়গা তৈরি করতে তেহরান চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। কারণ এটি প্রতিরক্ষার সঙ্গে জড়িত।

    প্রতিবেদনে জানানো হয়, কাতার, সৌদি আরব এবং ওমানের কূটনৈতিক হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে পরিবর্তন এনেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার দাবি থেকে সরে এসেছে এবং আলোচনা শুধুমাত্র পরমাণু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছে।

    আলোচনা চলাকালীনও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি। আলোচনা শেষ হওয়ার পরপরই ওয়াশিংটন ইরানের তেল রপ্তানি সংকুচিত করতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে, যার আওতায় তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী ১৪টি জাহাজ এবং বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে।

    এদিকে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন অবস্থান করছে। এর জবাবে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, যা পুরো অঞ্চল এবং মার্কিন ঘাঁটিগুলোকে গ্রাস করবে।

    তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, ইরানের বর্তমান পরিস্থিতির কারণে দেশটির সরকারের পতন ত্বরান্বিত হতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন