বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভোটের সুবিধার্থে শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে ৫ দিনের ছুটি

ভোটের সুবিধার্থে শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে ৫ দিনের ছুটি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন খাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য নির্বাচনী ছুটি শুরু হয়েছে। এরপর আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এই ছুটির ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি দপ্তরসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পখাতে এই ছুটি ভোটারদের সুবিধার্থে দেওয়া হয়েছে।

এভাবে সারাদেশে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে এবং ভোটাররা সময়মতো ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে চলতি মাসের ১৫ তারিখ (রবিবার) পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

আগামীকাল ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ও তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন