বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে রক্তক্ষয়ী হামলা, নিহত ১০

    ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে রক্তক্ষয়ী হামলা, নিহত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি হাইস্কুল ও পাশের একটি আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে জানা গেছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত এবং আরও প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে আরসিএমপি।

    হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।

    আহতদের উদ্ধারের পর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হওয়ার কারণে আহতদের মধ্যে ২ জনের জীবন সংকটাপন্ন। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

    স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে আরসিএমপি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই নিহতরা স্কুলে হামলার সঙ্গে সম্পর্কিত। আরও নিহত বা আহত আছে কি না, তা জনতে স্কুলটির আশপাশের ঘরবাড়ি ও আবাসনগুলোতে তল্লাশি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরসিএমপি।

    হামলারকারীর নাম-পরিচয় গোপন রেখেছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। কী উদ্দেশে এ হামলা হলো— সে সম্পর্কেও কোনো তথ্য বা ইঙ্গিত এখন পর্যন্ত দেয়নি পুলিশ। তবে হামলা ঘটার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও সংলগ্ন আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে তা ও প্রত্যাহার করা হয়েছে।

    টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলটি সপ্তম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত। স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭৫ জন। হামলার ধাক্কা কাটানো এবং নিহতদের প্রতি শোক জানাতে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকবে বলে নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন