শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নার্ভাস সিস্টেম শান্ত রাখার সহজ নাইট রুটিন

    নার্ভাস সিস্টেম শান্ত রাখার সহজ নাইট রুটিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্দিষ্ট একটি রাতের রুটিন মেনে চললে শরীরের হরমোনগুলো সহজে ব্যালান্সের দিকে আসতে সাহায্য করে। বিশেষজ্ঞরা নিচের ধাপগুলো অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন:

    ডিজিটাল ডিটক্স:
    ঘুমের আগে স্ক্রিন ও রুম-ভর্তি আলো এড়িয়ে চলুন। নিজেকে শান্ত রাখুন, জিকির করুন বা গ্রাটিটিউট জার্নাল লিখতে পারেন।

    উষ্ণ হরমোন-শান্তকারী পানীয়:
    রাতে ঘুমানোর আগে দারুচিনি, মৌরি বা ক্যামোমাইল চা খেলে নার্ভাস সিস্টেম শান্ত হয় এবং লিভার ডিটক্সে সাহায্য করে, যা এস্ট্রোজেন ব্যালান্সের জন্য জরুরি।

    হালকা স্ট্রেচিং ও মুভমেন্ট:
    ৫–১০ মিনিট হালকা স্ট্রেচিং, ধীরে মুভমেন্ট বা দেয়ালে পা তুলে শোয়া  করলে কর্টিসল কমে এবং গভীর ঘুমের জন্য শরীর প্রস্তুত হয়।

    মাইন্ড ডাম্প / গ্রাটিটিউট জার্নাল:
    রাতের ৫ মিনিট এই প্র্যাকটিস করলে মানসিক চাপ কমে এবং মন শান্ত থাকে।

    বেডটাইম স্ন্যাকস:
    রাতে ঘুম ভাঙলে কর্টিসল স্পাইক হতে পারে। ক্ষুধা লাগলে পিনাট বাটার, বাদাম বা বীচি জাতীয় হালকা খাবার খান। এতে রক্তের শর্করা স্থির থাকে।

    সঠিক সময় ঘুমানো:
    রাত সাড়ে দশটার মধ্যে ঘুমান। রাত সাড়ে দশটা থেকে দুইটার মধ্যে শরীরের রিপেয়ারমেন্ট ও ডিটক্সিফিকেশন হয়। এই সময় মেলাটোনিন, গ্রোথ হরমোন এবং প্রজেস্টেরন হরমোন ব্যালান্স হয়।

    নাইট টাইম রুটিন ঠিক থাকলে হরমোনগুলোও ধীরে ধীরে ব্যালান্সের দিকে আসে। তাই আজ থেকেই নিজের রাতের রুটিনের দিকে যত্নশীল হওয়া উচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন