বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • মার্কিন বিমান হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৩

    মার্কিন বিমান হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক বাহিনী একটি নৌকায় হামলা চালিয়েছে, এতে তিনজন নিহত হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ ও নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছে। খবর সূত্র: আল জাজিরা।

    লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকি করা মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী ‌‘একটি প্রাণঘাতী গতিশীল হামলা’ চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছে।

    মার্কিন সামরিক বাহিনী আবারও দাবি করেছে যে, তারা মাদক পাচারের সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে, লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ থাকলেও এ ধরনের হামলা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের শামিল।

    পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র এখন পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় সাগরে ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন