শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • অস্ত্রধারীদের হামলায় নাইজেরিয়ার তিন গ্রামে প্রাণহানি

    অস্ত্রধারীদের হামলায় নাইজেরিয়ার তিন গ্রামে প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে অপহরণও করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় এই নৃশংসতা সংঘটিত হয়।

    নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে। যারা অর্থের জন্য মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

    নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন একটি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। সংখ্যাটি কত সেটি এখনো নিরূপণ করা যায়নি।”

    এরপর হামলাকারীরা কোনকোসো গ্রামের দিকে যায়। অন্যান্য জায়গায়ও তারা হামলা চালায়। তবে সেখানে তারা কতটা তাণ্ডব চালিয়েছে সেটি জানা যায়নি।

    কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তার গ্রামে ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত এ গ্রামে ২৬ জন নিহত হয়েছেন। তারা থানায় আগুন ধরিয়ে দিয়েছে।”

    এরপর সেখানে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

    নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে একজন জানিয়েছেন, কনকোসোতে মারা গেছেন ৩৮ জন। নিহতদের হয় গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে।

    এরসঙ্গে গ্রামের প্রায় সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

    চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এরমধ্যেই আরও কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করা হলো।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন